বাঁশখালীতে কোভিড-১৯ টিকাদানের শুভ উদ্বোধন
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধিঃ
দেশে করোনার টিকাদানের জোর প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তারা টিকা আনার উদ্যোগের পাশাপাশি টিকা সংরক্ষণ এবং দেশব্যাপী টিকা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে । এই প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশের ন্যায় কোভিড-১৯ টিকার শুভ উদ্বোধন আজ রবিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত থেকে কোভিড-১৯ টিকার শুভ উদ্বোধন করেন, চট্টগ্রাম চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোঃ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তান, ওসি মোঃ সফিউল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুর রহমান মজুমদার, পরিবার পরিক্লপনা কর্মকর্তা শ্যামলী দাশ, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম,এডভোকেট তোফাইল বিন হোসাইন,মোঃ হামিদ উল্লাহ,মাওলানা আক্তার হোসেন সহ হাসপাতালের চিকিৎসাক ও কর্মকর্তা কর্মচারী বৃন্ধ প্রমূখ।
।