মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কক্সবাজারের টেকনাফে মিনিবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪,আহত ১

প্রকাশ:
received 714261019271324

 

আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাংসংলগ্ন লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরে আলম। তবে নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ ফেব্রুয়ারী) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাংসংলগ্ন লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী পালকি পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতদের মধ্যে তিনজনের মরদেহ হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে এবং একজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরে আলম।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies