মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বৈধ কাজগপত্র না থাকায় বাঁশখালীতে ৬১ যানবাহনকে জরিমানা

প্রকাশ:
IMG 20210218 193711

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে বৈধ কাগজপত্র না থাকায় ৬১ যানবাহনকে ৩৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ গেটের সামনে এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান।

তিনি বলেন, বাঁশখালী সড়কে দুর্ঘটনা দিন বৃদ্ধি পাচ্ছে। বেপরোয়া গাড়ির গতি ও যানবাহন গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশ সড়ক পরিবহন আইনে ৬১টি যানবাহন কে ৩৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Powered by Done 5 Technologies