মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা

প্রকাশ:
PhotoCollage 1613751826838

 

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধিঃ

দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা উপলক্ষে মিলন মেলা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান ১৯ ফেব্রুয়ারী বাঁশখালী ইকোপার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাঁশখালী ইকোপার্কে গিয়ে শেষ হয়। দুপুরে ইকোপার্কের রেস্ট হাউজ মিলনায়তনে আয়োজিত স্মৃতিচারণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ’০৬ ব্যাচের শিক্ষার্থী নুরুল মুকতাদির ফয়সাল।PhotoCollage 1613751882364আরও বক্তব্য দেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন দাশ,পুলিশ সদস্য এএসআই রুবেল,মিজানুর রহমান,আমেরিকা প্রবাসী রাসেল বড়ুয়া,চাকুরীজীবি মিনহাজ,জুলকার নাইন শাওন,ব্যাংকার শাখাওয়াত হোসেন রোকন,আসিফুল কবির, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের, ব্যাংকার আব্দুর রহিম,পৌর কার্য সহকারী আলী হোসেন,অনুপম দে,সাগর ,বিশ্বজিৎ, কাইচার, ইমন, মানিক,কার্তিক, রুবেল,ডালিম, কোকন,কাজল দেব,সাঈদুল হক প্রমুখ।
বেলা তিনটায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ সময় ’০৬ ব্যাচের শিক্ষার্থীরা নেচেগেয়ে আনন্দে মেতে ওঠেন।

Powered by Done 5 Technologies