মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কক্সবাজারের চকরিয়ায় সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতন আটক ১

প্রকাশ:
received 470281340673504

 

আবদুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়ায় সুদের টাকার জন্য নূর আয়েশা (৩০) নামক এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত শওকত পালাতক হলেও তার পিতাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) হাবলিয়া কাটা এলাকায় এই ঘটনা।

বড়ইতলী ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার জানান, উপজেলার বড়ইতলী ইউনিয়নের হাবলিয়া কাটা এলাকার আলী হোসেনের স্ত্রী নূর আয়েশা অভাবের তাড়নায় একই এলাকার জহির আহমদের ছেলে শওকত আলমের কাছে ৪ হাজার টাকা ঋন নিয়ে ছিলো। ইতি মধ্যে চার হাজার টাকার অনূকূলে ৮ হাজার টাকা পরিশোধ করার পরেও আরো দুই হাজার টাকার জন্য চাপ দেয়। নূর আয়েশা দুই হাজার টাকা দিতে না পারায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাকে ঘর থেকে ডেকে নিয়ে শওকত আলম গাছের সাথে বেঁধে মারাত্বক ভাবে প্রহার করে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies