শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
অপরাধ

হোটেলে কোয়ারেন্টাইনে থেকেই বিয়ে করলেন যুক্তরাজ্য প্রবাসী

biye 1 1559989828261
শেয়ার করুন:

 

সিলেটে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এক প্রবাসীর বিয়ের আকদ অনুষ্ঠান নিয়ে তোলপাড় চলছে। এ ঘটনায় ওই হোটেলের ম্যানেজারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, গত ১৮ মার্চ যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন মা (৪৮) ও ছেলে (২৮)। সরকারের নির্দেশনা অনুযায়ী নগরীর লামাবাজার এলাকার লা ভিস্তা হোটেলে” সাত দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু, দুই দিন যেতে না যেতেই হোটেলের হলরুমে করা হয় অস্থায়ী প্যান্ডেল। সেখানে বিয়ের আকদের অনুষ্ঠান করেন ওই প্রবাসী তরুণ। আর এ অনুষ্ঠানে যোগ দেন অর্ধশতাধিক অতিথি। তবে, হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ১০/১৫ জন লোক সেখানে যোগ দেন বলে জানানো হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভূরিভোজেরও আয়োজন করা হয় ওই হোটেলের রেস্টুরেন্টেই।

সোমবার (২২ মার্চ) বিকেলে কোয়ারেন্টাইনের মধ্যেই হোটেলটিতে বিয়ের অনুষ্ঠানের এই খবরটি জানাজানি হয়। প্রসঙ্গত, ওই তরুণের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাঙ্গাইল এলাকায়। কনের বাড়ি সিলেট সদর উপজেলায়।

লা ভিস্তার চেয়ারম্যান ও সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব এ প্রতিবেদককে জানান, মালিক পক্ষের অনুমতি ছাড়াই কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারী ছেলের বিয়ে পড়ানোর জন্য তাদের ম্যানেজারের সাথে যোগাযোগ করেন। এরপর তারা হোটেলের রেস্টুরেন্টের ছাদের উপরে প্যান্ডেল বেঁধে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। বিষয়টি জানার পর তারা (হোটেল কর্তৃপক্ষ)ওই ম্যানেজারকে নোটিশ দিয়ে চাকুরিচ্যুত করেছেন। হোটেলের অন্য কর্মচারীদেরও নোটিশ দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে সবমিলিয়ে ১৫/১৬ জন অতিথি ছিলেন বলে জানান তিনি। প্রসঙ্গক্রমে তিনি বলেন, তালিকাভুক্ত হোটেলে যাতে প্রবাসীদের কোয়ারেন্টাইন যথাযথভাবে হয়, সে ব্যাপারে তিনি সব সময় তৎপর। প্রশাসনের লোকজন এসেও এ ঘটনার সাথে হোটেল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা পাননি বলে জানান তিনি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ন ম বদরুদ্দোজা জানান, বিয়ের অনুষ্ঠানের বিষয়ে আমরা জানতাম না। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর একটি সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে ১৮ মার্চ সিলেটে আসা যাত্রীদের মধ্যে ১১ জনকে লা ভিস্তা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। তাদের মধ্যে ওই মা-ছেলেও ছিলেন। তারা হোটেলে উঠেই বিয়ের কেনাকাটাও করেন। হোটেল কর্তৃপক্ষকে জানান যে শুধু তাদের মধ্য থেকে এই অনুষ্ঠান হবে। বাইরে থেকে কেউ আসবে না। তবে ২০ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতার সময় কনেপক্ষসহ আরও অতিথি যোগ দেন। তবে কনে তাঁর বাড়িতেই ছিলেন। হোটেল থেকে বাড়ি গিয়ে কনের স্বাক্ষর নিয়ে আসা হয়। ঘটনাটি প্রথম জানাজানি হয় বিয়েতে যোগ দেওয়া বাইরের অতিথিদের মাধ্যমে। কোয়ারেন্টাইন শেষ হবার পর ওই প্রবাসী কনেকে তুলে আনবেন বলে জানিয়েছে একটি সূত্র।

প্রসঙ্গত, রবিবার সকালে হোটেল ব্রিটেনিয়ার কোয়ারেন্টিনে থাকা ৯ প্রবাসী হোটেল থেকে বেরিয়ে যান। দুপুরে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে গিয়ে তাদের পায়নি। এরপর শুরু হয় তোলপাড়। পরে জানা যায়, ওই প্রবাসীরা কাউকে কিছু না বলেই জকিগঞ্জে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। প্রায় ১০ ঘন্টা পর তারা আবার হোটেলে ফিরে আসে।

পরে ওইদিন রাতে ওই ৯ প্রবাসীর মধ্যে পূর্ণবয়স্ক ৬ জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ শাস্তি প্রদান করে ভ্রাম্যমান আদালত। এসময় দায়িত্বে অবহেলার অভিযোগে হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি বাতিল করা হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies