মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

চট্টগ্রাম নগর পুলিশের ডিসি পদে রদবদল

প্রকাশ:
chittagong police cmp mostain hossain monjur morshed nm nasiruddin

 

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিন পদে পরিবর্তন এনেছেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

সোমবার (৫ অক্টোবর) সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে এই পরিবর্তন আনা হয়।
নতুন এই আদেশে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসেনকে উপ-পুলিশ কমিশনার অ্যাসেটস, নগর গোয়েন্দা পশ্চিম বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোয়েন্দা বিভাগ বন্দর জোনের উপ-কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রসিকিউশনের উপ কমিশনার এনএম নাসির উদ্দিনকে উপকমিশনার অপরাধ বিভাগ মূল দায়িত্বে রেখে প্রসিকিউশনের উপ-কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দিন অপর দুই আদেশে আট অতিরিক্ত উপ-কমিশনার ও তিন সহকারী কমিশনার পদে রদবদল করেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

এর আগে ৪ অক্টোবর পুলিশ সদর দপ্তরের এক আদেশে সিএমপি থেকে ১২ জন উপ-পরিদর্শককে বিভিন্ন রেঞ্জ এবং নৌ পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশের বদলি করা হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies