মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বিশ্বে কোভিড আক্রান্ত ১২ কোটি ৩৬ লাখ ছাড়াল

প্রকাশ: হালনাগাদ:
1615088817.covid vaccine

 

ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৪২ হাজার ৮৮৮ জন মৃত্যুবরণ করেছেন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার (২৩ মার্চ) সকাল পর্যন্ত কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে ১২ কোটি ৩৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সাথে মৃতের সংখ্যা ২৭ লাখ ২২ হাজার ছাড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৭ লাখ ২২ হাজার ৭১৫ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ২৩৬ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৪২ হাজার ৮৮৮ জন মৃত্যুবরণ করেছেন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ২০ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৪২৫ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ১৬ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৯৬৭ জন। মৃতের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৯৮ হাজার ২৩৯ জন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies