মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

৭ সদস্যের তদন্ত কমিটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায়

প্রকাশ:

 

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কক্সবাজারের ডিসি মো. মামুনুর রশীদ জানান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সাত সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন।

“অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।”সোমবার বিকাল ৪টার দিকে উখিয়ার বালুখালীর ৮, ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে আগুন লাগার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা পাঁচ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহদাত হোসেন বলেছেন, তারা মোট সাতজনের লাশ উদ্ধার করেছেন। অগ্নিকাণ্ডে ক্যাম্পের প্রায় দশ হাজার ঘর পুড়ে গেছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies