রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরে
Uncategorized

৮ মাস পর দেশে করোনায় আক্রান্ত সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল

prothomalo bangla 2021 03 c0942f72 1c11 4116 9222 29dc93ac0811 8
শেয়ার করুন:

 

প্রায় ৮ মাস পর দেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৮ জনের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১৫ জুলাই ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর আজকেই এক দিনে সাড়ে তিন হাজারের বেশি শনাক্ত হলো।
দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন। মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies