মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

প্রধানমন্ত্রীকে পাকিস্তানের ইমরান খানের চিঠি

প্রকাশ:
hasina imran

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা এবং প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

দু’দির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চিঠির জবাবে ফিরতি চিঠি হিসেবে দেখা হচ্ছে ইমরান খানের চিঠিটি। তবে এটিকে ‘রুটিন চিঠি বিনিময়’ বলে বর্ণনা করেছেন ইসলামাবাদে থাকা বাংলাদেশি কূটনীতিকরা।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে করোনা আক্রান্ত ইমরান খানের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা এবং সেদেশের বন্ধুপ্রতিম জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ ছাড়া পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে ঢাকার অঙ্গীকারের কথা রয়েছে চিঠিতে। এ ছাড়া দু’দেশের সম্পর্ক আগামীতে আরো গভীর ও বৈচিত্র্যময় হওয়ার সম্ভাবনা এবং উন্নয়ন ও শান্তির পথে অভিন্ন যাত্রার কথা বলা হয়।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies