মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বাঁশখালী পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: হালনাগাদ:
IMG 20210326 115405

 

নিজস্ব প্রতিবেদকঃ

২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। ২৬ শে মার্চের প্রথম প্রহরে গ্রেফতারের আগে স্বাধীনতার ঘোষণা দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। FB IMG 1616736132435তার ডাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। দীর্ঘ ন’মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ এবং লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্বমানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ।IMG 20210326 115349স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বাঁশখালী পৌরসভার পক্ষ থেকে পৌর কার্যালয়ে খতমে কুরঅান ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন,কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি received 2498920903565342রুজিনা আক্তার,নারগিস আক্তার,আব্দুল মান্নান, জমির, মিজান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies