মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীতে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

প্রকাশ:
IMG 20210327 133517

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

“স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন” স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশের মত বাঁশখালী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উন্নয়ন মেলা। IMG 20210327 WA0022স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন” অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীতের লক্ষ্যে সরকারের বহুমুখী উন্নয়ন তৎপরতা ও সাফল্য জনগণের কাছে তুলে ধরতে তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলা আয়োজন করেছে বাঁশখালী উপজেলা পরিষদ। IMG 20210327 WA0023স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবস উপলক্ষে ২৭ মার্চ ২ দিন ব্যাপী উন্নয়ন মেলার র‍্যালী সকাল ১১ টায় উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলার শুভ উদ্ভোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। IMG 20210327 WA0024পরে উপজেলা প্রসাশনের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা দিশারী(কৃষাণ ও কৃষাণী) প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা আবু ছালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের গতি নিয়ে কাজ করে যাচ্ছে, যার সুফল পাচ্ছে জনগণ।IMG 20210327 WA0025তারিধারাবাহিকতায় বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অামরা করতে পেরেছি। বর্তমান সরকার উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালনা করা হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ‘বাংলাদেশের প্রতিটি মানুষ ঘর, চিকিৎসাসেবা, প্রতিটি মানুষ আলোকিত হবে। এগুলোই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। IMG 20210327 WA0030২০০৯ সালে ক্ষমতায় আসার পর কিভাবে দেশের মানুষের উন্নতি করা যায় সেই ভাবনা ছিল বর্তমান সরকারের। সরকার সেই লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনামূল্যে বই দিচ্ছে, বৃত্তি প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত বই দেওয়ার উদ্যোগ নিয়েছে। শিক্ষার মানোন্নয়নে উপজেলা পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এসব বর্তমান সরকারের অবদান। IMG 20210327 WA0018এ সময় বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী,বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আজিজুল ইসলাম,বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমর্কর্তা ডাঃ শফিউর রহমান, পরিবার পরিক্লপনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশ, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ,বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,আওয়ামীলীগ নেতা জিল্লুল করীম শরীফি সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies