মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মালিবাগে বাসে আগুন

প্রকাশ:
dfdfdf 300x157 1

রাজধানীর মালিবাগ রেলগেট পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা বাসের গ্লাস ভেঙে বের হয়ে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পেলেও কেউ গুরুতর আহত হননি। স্থানীয়দের সহায়তায় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ডিএমপির হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম গণমাধ্যমকে জানান, শনিবার দুপুরে তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies