মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

সারাদেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রকাশ:
image 405899 1616781343

 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হতাহতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ শনিবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, ২৯ মার্চ সব মহানগরে ও ৩০ মার্চ সব জেলায় এই বিক্ষোভ করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু সেই স্বাধীনতায় বাধা দেওয়ায় আমরা এ কর্মসূচি ঘোষণা করছি।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies