Take a fresh look at your lifestyle.

হেফাজতের হরতালে সমর্থন দিলো চরমোনাই পীরের দল

0

 

হেফাজতে ইসলামের ডাকা রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। একইসঙ্গে ১ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (২৭ মার্চ) বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে শনিবার বেলা ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে দলটি। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.