মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কাল এমবিবিএস ভর্তিযুদ্ধ ,অংশ নেবেন ১ লাখ ২২ হাজার ৮৭৪

প্রকাশ:

 

আগামীকাল শুক্রবার  দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা ।  সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবেন।

অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব জানান, আগামীকাল (২ এপ্রিল) অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ সকাল থেকে ১৯টি মেডিকেল কলেজের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুর জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি এসে প্রশ্নপত্র নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ঢাকার বাইরের ৪০টি ভেন্যুর জন্য প্রশ্নপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। রাজধানীর ১৫টি ভেন্যুর প্রশ্নপত্রও ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অধ্যক্ষ বা তার প্রতিনিধি গ্রহণ করে তা সিলগালা করে রেখে গেছেন। আগামীকাল শুক্রবার সকালে এসে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার হলে নিয়ে যাবেন।

মহামারি করোনাভাইরাস সংক্রমণের অব্যাহত ঊর্ধ্বগতিতে পরীক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা আতঙ্কগ্রস্ত থাকলেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies