মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা বাজারে ভয়াবহ আগুন,তিনজনের মৃত্যু

প্রকাশ:

আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি।।

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমানের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আগুনে পুড়ে দোকানের কর্মচারী তিনজন মারা গেছেন। নিহতেরা হলেন- আনসারুল্লাহ, ফরিদুল ইসলাম ও মুহাম্মদ আয়াছ ।

শুক্রবার ভোর রাত আড়াইটায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে এ আগুন লাগে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ইমদাদুল হক।

প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি ।

ইমদাদুল বলেন, ভোররাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের এক দোকানে আগুন লাগে। পরে খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে।

খবর পেয়ে সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এক পর্যায়ে ভোর রাত সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগে বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভস্মিভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেছে। ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Powered by Done 5 Technologies