মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

সন্ধ্যা ৬টার পর ওষুধ-কাঁচাবাজার ছাড়া চট্টগ্রামে সব বন্ধ

প্রকাশ:
ctg

 

চট্টগ্রামে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সবকিছু বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। জেলায় ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। আজ শুক্রবার বিকেলে এই ঘোষণা দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এই পরিস্থিতি ওষুধের দোকান এবং কাঁচাবাজার ছাড়া সবগুলো সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে। অর্থাৎ বিপণিবিতান, খাবারের দোকানসহ যাবতীয় সব দোকানপাট বন্ধ রাখতে হবে। এটি আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এই নির্দেশনা মেনে চলছে কি না তা তদারকির জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলে জানান জেলা প্রশাসক। ১৪ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হন। চট্টগ্রামে এ যাবৎকালের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies