মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মিরসরাইয়ে সোনা পাহাড় এলাকায় আওয়ামী লীগ সভাপতিকে কুপিয়েছে কাউন্সিলর গ্রুপ

প্রকাশ:
received 831537237437592

 

শিহাব উদ্দিন শিবলু: মিরসরাইয় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনপাহাড় এলাকায় একই ইউনিয়নের ৬নং ওর্য়াড আওয়ামী লীগ সভাপতিকে কুপিয়েছেন বারইয়ারহাট পৌরসভার ১নং ওর্য়াডের কাউন্সিলর আজিজুল হক মান্না গ্রুপের সন্ত্রাসীরা।

USER SCOPED TEMP DATA orca image 1617468116528 6784152991029077667

গত ২৯ তারিখ পবিত্র শবে বরাত দিবাগত রাতে এই ঘটনা ঘটে।পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।আহত মিরাজ উদ্দিন বলেন,বারইয়ারহাট পৌরসভার ১নং ওর্য়াড কাউন্সিলর আজিজুল হক মান্নার বড় ছেলে ইমতিয়াজুল হক রিয়াজ ছুরিকাঘাত করে আমার হাতে।তিনি আরো বলেন,শবে বরাতের রাতে আমি মসজিদে নামাজ আদায় শেষে বাড়িতে চলে আসি,এরপর আমার ফোনে একটি কল আসে তখন আমি কলটি রিসিভ করলে জাবেদ ( ৩০) নামের একটি ছেলে আমাকে বলে,কিছু লোক আমাকে মারার জন্য চেষ্টা করছে,আপনি আমাকে রক্ষা করুন।এই কথা শুনার পর গ্রামের সর্দার হিসেবে দায়িত্ব পালনের ভূমিকায় আমি সেখানে ছুটে যাই আমি ঘটনাস্থলে গেলে আমাকে আজিজুল মান্নার দুই ছেলে সহ অন্যান্য উপস্থিত সন্ত্রাসীরা অশ্লীল ভাষা ব্যবহার করে।এমন ব্যবহার করান কারণ জানতে চাওয়ায় ইমতিয়াজুল হক রিয়াজ হকের হাতে থাকা চুরি দিয়ে স্ব জোরে আঘাত করে। ঘটনাস্থলে আমি অজ্ঞান হয়ে যায় পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর আমি কিছুটা সুস্থ হয়ে বাড়ী আসি।

এই ঘটনায় কাউন্সিল পুত্র ইমতিয়াজুল হোক রিয়াজকে প্রধান আসামী ও কাউন্সিলের আরেক পুত্র মোঃ রিফাত কে দ্বিতীয় আসামী এবং কাউন্সিল আজিজুল হক মান্নাকে তৃতীয় আসামী করা হয়।এছাড়া ঘটনার সম্পৃক্ততার জন্য সন্ত্রাসী ফাহিম ইবনে কামাল এবং সন্ত্রাসী জাহাঙ্গীর আলম,বেলাল,তাজুল সহ আরো অনেকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন আহত মিরাজ উদ্দিন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies