মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বোয়ালখালীতে এক কিশোরের লাশ উদ্ধার

প্রকাশ: হালনাগাদ:
received 287727329625784

বোয়ালখালীতে জয় সরকার (১৯) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২ এপ্রিল) সকালে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ লাশ উদ্ধার করা হয়। থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, উপজেলার পোপাদিয়া ইউনিয়নে বিদগ্রামের নিরেশ সরকারের ছেলে জয় বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির উঠোনের একটি রেইনট্রি গাছের সাথে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ঘরের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, খবর পেয়ে রাত দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

Powered by Done 5 Technologies