মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মডেল মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত

প্রকাশ:
5 60697cbf1ad9f

মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’এর মুকুট উঠলো অভিনেত্রী ও মডেল তানজিয়া জামান মিথিলার মাথায়। তাছাড়া প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা ও দ্বিতীয় রানারআপ হয়েছেন ফারজানা আকতার এ্যানি। গত শনিবার রাজধানীর একটি পাঁচ তারকার হোটেলে মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন ভারতীয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

মিথিলা

ফলে যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। প্রতিযোগিতাটিতে বিশেষ যোগ্যতা অনুযায়ী পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হন- মিস কনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফোটোজেনিক নিদ্রা দে, মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা এবং মিস ট্যালেন্টেড হিসেবে নির্বাচিত হন তৌহিদা তাসনিম তিফা।

গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে নিযুক্ত ছিলেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান এবং তাহসান রহমান খান। বিশেষ বিচারক ছিলেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, মিস ইউনিভার্স বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies