সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
বিএনপি রাজনীতি

রুমিন ফারহানাকে সংসদের হুইপ করার আবেদন বিএনপির

romi porhan
শেয়ার করুন:

 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনীত করেছে বিএনপি। শনিবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেন রুমিন ফারহানা নিজেই।

রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালন সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য সংসদীয় দলের টিম লিডার হারুনুর রশীদ এমপি স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছে।

এ সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies