মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীতে পৃথক পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

প্রকাশ: হালনাগাদ:
IMG 20210407 202744

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

IMG 20210407 200509

চট্টগ্রামের বাঁশখালী পৌরসদরের ৩নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকায় পুত্রবধুর অপমান সইতে না পেরে সুরা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধ শ্বাশুড়ীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষপান করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে পুত্রবধু রুবি আক্তারের হেনেস্তার শিকার হয় শ্বাশুড়ী সুরা খাতুন। এর জের ধরে বৃদ্ধার স্বামী নুর হোসেন তাকে চড় থাপ্পড় মারে। ওই অপমান কাধে নিয়ে পাড়া প্রতিবেশীদের নিকট বিষপান করে আত্মহত্যা করার কথা বলেন সুরা খাতুন। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় বিষপান করে সুরা খাতুন। বিষপানের বিষয়টি জেনে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।images 2

অপর দিকে বুধবার (৭ এপ্রিল) বিকাল ৩ টায় চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৩ নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকায়   বিদ্যুৎতের খুঁটির কাজ করতে গিয়ে বিদ্যুৎতিক তারে জড়িয়ে মোঃ আবুল কাশেম (৩০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। সে স্থানীয় নুরুল হকের পুত্র ।images 3 অন্যদিকে একই ইউনিয়নের একই গ্রামের বাংলাবাজার এলাকায় বিকাল ৫ টায় বাড়ীর পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে তানজিদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয় । সে স্থানীয় শফিক আহমদের পুত্র বলে জানা যায়। বাঁশখালী হাসপাতালে জরুরী বিভাগে র্কমরত চিকিৎসক ডা ঃ মোঃ আমিনুল হক ৩ টি অমৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকায় এক বৃদ্ধ মহিলা বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।’

Powered by Done 5 Technologies