মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ: হালনাগাদ:
FB IMG 1617862415638

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. বোরহান উদ্দীন (২৪) নামের এক যুবক মারা গেছেন। উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীর পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে তিনি মারা যান। সে পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ডের আরিফুর রহমানের পুত্র । IMG 20210408 WA0004বোরহান উদ্দীনের ভাই মাওলানা মিসবাহ উদ্দীন আরেফি বলেন, আমাদের বাড়ির পানির মোটর পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকেরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা জাহান মিলি বলেন, হাসপাতালে আনার আগেই বোরহান উদ্দীন মারা যান। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

Powered by Done 5 Technologies