রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
ডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদীদেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-সবচেয়ে বেশি গোপালগঞ্জেরোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী করল আইসিজেঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকপ্রধানমন্ত্রীকে ঐক্য পার্টি’র এক গুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি
চট্টগ্রাম সব খবর

২শ লিটার মদ চোলাই মদ সহ ২জন গ্রেফতার

received 486669535707755
শেয়ার করুন:

বোয়ালখালীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ শ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ । এসময় ২ সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ১ টি সিএনজি টেক্সী আটক করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক সুমন কান্তি দে ।

বুধবার (৭ এপ্রিল) রাত ১ টা ২০ মিনিটে উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের আহলা শেখ চৌধুরী পাড়ার চৌধুরী বাড়ীর মোজাহের মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৩৫) ও আবদুর রহিম (২৫)।
পুলিশ পরিদর্শক সুমন কান্তি দে জানান,অভিযান কালে পলাতক আহলা সাধার পাড়ার রাজা মিয়ার বাড়ীর বাচা মিয়ার ছেলে আবদুল কুদ্দুস(২৮) কে আটক করতে অভিযান অব্যাহত আছে ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান গ্রেফতারকৃত মো. ইকবাল হোসেন (৩৫) ও আবদুর রহিম (২৫) বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Powered by Done 5 Technologies