মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীতে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সাম্যবাদী আন্দোলনের মানববন্ধন

প্রকাশ: হালনাগাদ:
Banskhali CTG Pic Mizan 12.04.2021

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের বাঁশখালীতে নিত্যপণ্যের দাম কমানোসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে সংগঠনের বাঁশখালী শাখার সমন্বয়কারী অমৃত কারণের নেতৃত্বে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন প্রধান সড়কে এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের উপজেলার শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিব্বির আহমদ কালু, বিক্রম দেব, কৃষক সংগঠক নুরুল আলম, রণধীর বড়ুয়া, মনোতোষ দাশ, মিনা সরকার, মাসুমা বেগম, সাজেদা বেগম, রহিমা আক্তার, ছোটন দে, সঞ্জয় দাশ, সৈকত দাশ, নিশান দাশ, ছাত্র প্রতিনিধি জীতু কর্মকার, রণি দে, সেবক তাপস দে ও আকাশ দে প্রমুখ। এতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমানে নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে চলেছে। ফলে খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ জনগণ চরম ভাবে বিপাকে পড়েছে। তাই নিত্যপণ্যের দাম কমানোসহ ৪ দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।’ IMG 20210412 WA0001মানববন্ধনে ৪ দফা দাবিতে উল্লেখ করা হয়েছে ‘চাল-তেল-ঔষধসহ নিত্যপণ্যের দাম কমাও। লকডাউনে গরীব নিম্ম আয়ের মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা চাই। প্রয়োজনীয় আয়োজনসহ জেলায় উপজেলায় করোনা রোগীর চিকিৎসা নিশ্চিত কর। শ্রমিকনেতা রুহুল আমিন এর মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর।’

Powered by Done 5 Technologies