শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
রাউজানে সানশেড ধসে প্রাণ গেল শ্রমিকের১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা এখন ভারতেরও অস্বস্তি: হুমায়ুন কবিরশেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণতানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকা
জাতীয় রাজনীতি

বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

576301 115
শেয়ার করুন:

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মুজিবনগর সরকারের অধীনে মাসে চার শ’ টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায়।’

তিনি শনিবার সকালে মুজিবনগর দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

‘আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের এ দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। জিয়াউর রহমানও এ সরকারের অধীনে চার শ’ টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অনেক কিছুই পালন করে না। তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে প্রমাণিত হয় যে তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়।’

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies