মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রকাশ:
102327 boalkhali

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী : বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইছমত আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৯ এপ্রিল সোমবার দূপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের চরের বাড়ি এলাকার তাজুর মুল্লুকের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত ইছমত আলী একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

ইছমত আলী ও তার ভাইপোদের সাথে জায়গা জমির বিরোধ চলে আসছিল দীর্ঘদিন যাবৎ ধরে। দুপুরে বিরোধীয় জায়গা পরিমাপ করার সময় প্রতিপক্ষের হামলায় ইছমত আলী গুরুতর আহত হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। তিনি সেইখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।
জানতে চাইলে বোয়ালখালী থানার ডিউটি অফিসার মোঃ সামশুদ্দৌহা জানান নিহতের মরদেহটি নগরীর পাঁচলাইশ থানার অধীনে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ইছমত আলী মারা যান বলে নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারেকুল ইসলাম স‍্যার ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies