শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
চট্টগ্রাম

ইফতার তৈরি নিয়ে ২ বোনের কথা কাটাকাটি জেরে ছোট বোনের আত্মহত্যা

1618935419.bg 30
শেয়ার করুন:

 

ইফতার তৈরি করা নিয়ে দুই বোনের কথা-কাটাকাটির জেরে আত্মহত্যা করেছে শারমিন আক্তার (৩০) নামে এক তরুণী।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানার আগ্রবাদ এলাকার দাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শারমিন আক্তারের বাবার নাম মো. শাহাজাহান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা রুহুল আমিন মোল্লা জানান, ইফতার তৈরি করা নিয়ে বড়বোন মৌসুমীর সঙ্গে শারমিনের কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের অজান্তে শারমিন ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ফ্যানের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করা এক তরুণীকে রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণীর মৃত হয়েছে বলে জানান হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies