মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

স্বাভাবিক অবস্থায় ফিরছে ইতালি ২৬ এপ্রিল থেকে খুলছে ব্যবসাপ্রতিষ্ঠান

প্রকাশ:
171749 bangladesh pratidin italy
ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে নিস্তার পাচ্ছে না ইতালি। করোনার থাবায় বিধ্বস্ত ইতালি যেন ঘুরেই দাঁড়াতে পারছে না। কয়েক দফায় দেওয়া হয়েছে লকডাউন। জরুরি সেবা ছাড়া বন্ধ রাখা হয়েছে ইতালির সবকিছু। তবে ইতালির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ২৬ এপ্রিল থেকে ইতালির প্রায় সব অঞ্চল হলুদ জোনে ফিরে যাবে। আর ওই দিন (২৬ এপ্রিল) থেকেই শর্ত সাপেক্ষে ইতালির রেস্তোরাঁ, বারসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে ভেতরে নয়, খাবার পরিবেশন করতে হবে রেস্তোরাঁর বাইরে চেয়ার-টেবিলে বসে।
এ ছাড়া আগামী ১ জুন থেকে আর কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছেন দেশিটির প্রধানমন্ত্রী মারিও সরকার। স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি ইতালি সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। ইউরোপের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ থাকায় ছুটিতে গিয়ে দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের অনেকেই বিপাকে পড়েছেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies