শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
Uncategorized

বোয়ালখালী ৩৫০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

USER SCOPED TEMP DATA orca image 1619243777652 6791600653584552749
শেয়ার করুন:

 

বোয়ালখালী প্রান্তিক কৃষকদের আউশ প্রনোদনা ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৫০জন কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদের মাঠে ৩৫০ জন কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাহাদাত হোসেন, দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন। বোয়ালখালী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রতি জন কৃষককে ৫ কেজি বীজ,
২০ কেজি ডিএপি, ১০ কেজি এম
ও পি দিয়ে ৩৩শতক জমিতে ফসল উৎপাদন করতে পারেন বলে জানান কৃষি অফিসার আতিক উল্লাহ। তিনি বলেন বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় ৩৫০জন কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান করার হয়। বোয়ালখালী পৌরসভায় ৫০জন, পোপাদিয়া ইউনিয়ন ২৫জন, সারোয়াতলী ইউনিয়ন ৫০জন, শাকপুরা ইউনিয়ন ৪০জন, চরণদ্বীপ ইউনিয়ন ২৫জন, কধুরখীল ৪৫জন, পশ্চিম গোমদন্ডী ৪০জন, আহলা কড়লডেঙ্গা ২৫জন, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ২৫জন, আমুচিয়া ইউনিয়ন ২৫জন কৃষককে বিনা মূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies