মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীর পু্ঁইছুড়ি ও কাথরিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশ: হালনাগাদ:
IMG 20210430 141105

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীর পু্ঁইছুড়ি ও কাথরিয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রান মন্ত্রনালয়ের অধীনে চট্টগ্রাম জেলা প্রসাশন উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায়  দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত  উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে বাঁশখালীর কাথরিয়া ও পু্ঁইছুড়ি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ত্রাণ কার্য নগদ অর্থ সহয়তা  বিতরণ করা হয়েছে।FB IMG 1619765002146পৃথক পৃথক ভাবে বাঁশখালীর কাথরিয়া ও পু্ঁইছুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
সচিব, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। FB IMG 1619765009931 উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী চাটগাঁর তাজে বলেন,মানুষতে নিরাপদে রাখতে সরকার লকডাউন ঘোষণা করেছে। কিন্ত সাধারন জনগন নানা অজুহাতে লকডাউন মানতে চায়না। পবিত্র রমজান উপলক্ষে বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৭৪০০ পরিবারকে ৩৭ লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর উপকার হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী ৩ তারিখের মধ্যে সবকটি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণ কার্যক্রম সমাপ্ত হবে।
এসময় তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান ।

Powered by Done 5 Technologies