মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে সেনাবাহিনী।।

প্রকাশ:

 

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। রবিবার (০২ মে) সকাল ১০ টায় উখিয়ার ক্যাম্প ৮ ইস্টে এ ত্রাণ বিতরণ করা হয়।সেনাবাহিনী জানায়, গত ২২ মার্চ বালুখালী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ছাড়াও পুড়ে ছাই হয়ে যায় ১০ হাজার ঘর। এরপর থেকে রোহিঙ্গাদের নিরাপত্তার নিয়োজিত সেনাবাহিনী অন্যান্য সংস্থার সমন্বয়ে রোহিঙ্গাদের ত্রাণ প্রদানসহ নানা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় রমজানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী। আজ ০২ মে দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মাঝে ১০ কেজি চাল ও দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদান করা হয়। এ কার্যক্রমে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টাস্কগ্ৰুপ কমান্ডার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Powered by Done 5 Technologies