মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বোয়ালখালীতে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন রেজাউল করিম বাবুল

প্রকাশ:
2fd9f0a3e4e3ce26bd7f97b4dfd79f06.0

 

প্রভাস চক্রবর্ত্তী বোয়ালখালী। শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে ২ মে বিকালে নিজ বাড়ীতে গরীব ও অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণের আল হাজ্ব রেজাউল করিম বাবুল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়াল খালী মাটি ও মানুষের নেতা বোয়াল খালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আল হাজ্ব রেজাউল করিম বাবুল। উপজেলা আওয়ামীলীগ সদস্য মিজানুর রহমান শাহীন, পৌরসভা যুবলীগের সহসভাপতি মো দেলোয়ার হোসেন, ৯নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃনাছের,পৌর সভা কলম সৈনিক লীগের সাধারণ সম্পাদক ডাঃ প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌরসভার ছাত্র লীগ নেতা আজাদ হোসেন, সাংবাদিক সহ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন
আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী সাধ্যমত সহায়তার হাত বাড়াতে হবে।

তিনি আরো বলেন, সারা বিশ্ব করোনাভাইরাসের কারণে ক্ষয়ক্ষতির হয়ে গেছে। মানুষ এখন অসাহায় এ করোনা ভাইরাসের কাছে। গত কয়েক যুগে এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি৷ এ সমস্যা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন।

আল হাজ্ব রেজাউল করিম বাবুল বলেন দেশের অসহায়, গরীব দুঃস্থ মানুষ দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের কষ্ট হচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সবচাইতে বেশি বিপদে।

নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব।

Powered by Done 5 Technologies