মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীর বাহারচড়ায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশ:
IMG 20210503 WA0013

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালীঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে বাঁশখালীবাসীর প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির দিক নির্দেশনায় চট্টগ্রাম জেলা প্রসাশন উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে ৪নং বাহারচড়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ত্রাণ কার্য নগদ অর্থ সহয়তা বিতরণ করা হয়েছে। IMG 20210503 WA0014বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জল দত্ত ,সংরক্ষিত ইউপি সদস্য কানিজ ফাতেমা,শাহিদা আক্তার,ইউপি সদস্য এবাইদুল হক,যুবলীগ খোরশেদুল আলম,মোঃ মনজুরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র রমজান উপলক্ষে ৫ শত পরিবারের মাঝে নগদ ত্রাণ কার্য নগদ অর্থ সহয়তা বিতরণ করা হয়েছে।IMG 20210503 WA0012এ সময় চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, বাঁশখালী উন্নয়নের রুপকার, বাঁশখালীর মাঠি ও মানুষের প্রিয় নেতা মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আমি ৪নং বাহারচড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার প্রিয় নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।

Powered by Done 5 Technologies