মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশ:
IMG 20210528 WA0045

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার গুলোর মাঝে নিত্য প্রয়োজনীয়  ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। IMG 20210528 WA0004আজ শুক্রবার (২৮ মে) সকাল ১১ টায় পু্ঁইছড়ি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সমাজসেবক এম.এ কাশেমের ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। IMG 20210528 WA0019উল্লেখ্য, গত শনিবার (২২ মে) গভীর রাতে পুইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকায় অগ্নিকান্ডে ১৭ পরিবারের ৮টি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নানার বাড়িতে বেড়াইতে আসা সাইমা (৭) নামের এক শিশু অগ্নিদগ্ধIMG 20210528 WA0031 হয়ে ঘটনাস্থলে মারা যায়।  এ সময় তিনি বলেন,আমার এলাকায় গত ২২ মে ১৭ টি পরিবার ৮ টি বসতঘর  অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। তারা বর্তমানে সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। আমি যতটুকু সম্ভব আমার নিজস্ব অর্থায়নে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র দিয়ে  তাদের পাশে এসে দাড়িয়েছি। এসব ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর পাশে দাড়ানোর জন্য এলাকান বিত্তবান দের প্রতি তিনি অনুরোধ জানান।

Powered by Done 5 Technologies