মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

অপহরণকারীদের হুমকিতে বাড়ি ছাড়া ছাত্রীর পরিবার বাঁশখালীতে স্কুলছাত্রীকে অপহরণ

প্রকাশ:
IMG 20210604 WA0009

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৮ম শ্রেনীর এক ছাত্রীকে (১৩)অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ( ৩ জুন) ওই ছাত্রীর মা নাছিমা আক্তার বাদী হয়ে স্থানীয় জাফর আহমদের পুত্র মুবিন, হারুন, জসিম, আজিজুর রহমান ও বাদশা সহ ৬ জনের নাম উল্লেখ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর  ৫১৭/২১ মামলা করেছেন। ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। করোনাকালীন সময়ে বিদ্যালয়ে বন্ধ থাকায় আমার মেয়ে স্কুলের এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়তেন। আসা যাওয়ার পথে প্রতিনিয়ত স্থানীয় পার্শ্ববতী জাফর আহমদের পুত্র মুবিন আমার মেয়েকে উত্যক্ত করত। এ ঘটনা আমি অবগত হওয়ার পর মেয়েকে বেশ কয়েকদিন যাবৎ প্রাইভেট পড়তে যেতে দিয় নাই। বিষয়টি নিয়ে মুবিনকে একাধিকবার সতর্কও করা হয়েছিল। গত শনিবার (২৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে আমার মেয়ে বাড়ির পার্শ্ববতী টিউবওয়েল হতে পানি আনার জন্য বের হলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা মুবিন ও অপরাপর আসামীদের সার্বিক সহযোগীতায় আমার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়ে যায়।
তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় আমি বাঁশখালী আদালতে আইনের আশ্রয় গ্রহণে মুবিন সহ তার অপর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ফোন করে হুমকি দেয় সে আমার মেয়েকে অপহরণ করেছে।এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবি এডভোকেট আমিনুল ইসলাম বলেন, স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে ৩৬৪/৩৪ দ:বি: অনুসারে মামলা দায়ের করেছে ছাত্রীর মা। আদালত মামলাটি সিআইডিকে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।

 

Powered by Done 5 Technologies