মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মিরসরাইয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশ:
received 771059460258419

মিরসরাই প্রতিনিধিঃশিহাব উদ্দিন শিবলু

মিরসরাইয়ে দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল দশটায় এলডিডিপি প্রকল্পের আওতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মিরসরাই স্টেডিয়ামে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া সহ মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

সি-তাজ. কম

Powered by Done 5 Technologies