প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী। বোয়ালখালীর খরনদ্বীপ এলাকায় মাভৈ রঘুনাথ চক্রবর্ত্তীর মেয়ে অর্পিতা চক্রবর্ত্তী অকালে সবাইকে কাঁদিয়ে চলেগলেন না ফেরার দেশে। মাত্র ২২ বছর বয়সেই শেষ হলো পথচলা। নেমে এল পরিবারে তার শূন্যতা। ঘরের চার দেওয়াল ঘিরে রয়ে গেছে স্মৃতি।
তাঁর মা ব্রেইন ষ্টোক করে দির্ঘ্যদিন ঘরে অসুস্থ।একভাই,একবোনের মধ্যে অর্পিতা বড়ছিল। বড় হিসেবে মা সহ পরিবারের দেখা শুনার দায়ীত্বে ছিলো তাঁর উপর। অর্পিতা মাষ্টার্স শেষ বর্ষের চট্টগ্রাম সরকারী কর্মাস কলেজের ছাত্রী ছিল।
জানা গেছে,কয়েকদিন আগে শরীরিক ভাবে অসুস্থ হলে ১২জুন আশঙ্কাজনক হওয়ায় মাভৈ অর্পিতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২.৩০ মিনিটে সবাইকে কান্না সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলেগেল।আমরা তাঁর অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।