মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

হেমন্ত মুখোপাধ্যায় স্মরণে সাহিত্য পাঠচক্রের সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশ:
198374063 514010986717600 3601328247775087280 n

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলা সঙ্গীতের অন্যতম দিকপাল হেমন্ত মুখোপাধ্যায়ের ১০১ তম জন্ম জয়ন্তী স্মরণে ‘জীবন যখন শুকায়ে যায়,করুনাধারায় এসো’ শীর্ষক সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি রাজীব ঘাঁটি, সংগঠনের সহ সভাপতি সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, শিক্ষক বাবুল কান্তি দাশ, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, সঙ্গীতশিল্পী কাকলী দাশ গুপ্তা শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আসিফ ইকবাল, সুমন চৌধুী,অাবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী,মণীষা দাশ বৃষ্টি, এস.এম.লিয়াকত হোসেন,সুর্য মূৎসূদ্দী কিংসুক,হৃদয় দে, শিহাব রহমান, বাবলা দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন তুমি এলে, অনেকদিনের পরে যেন বৃষ্টি এল, আমি ঝড়ের কাছে রেখে এলাম আমার ঠিকানা এসকল কালজয়ী গানের অমর কন্ঠশিল্পী, বাংলা সঙ্গীতের দিকপাল হেমন্ত মুখোপাধ্যায়।গত সাত দশক হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া আর কেউই বাঙালি আবাল বৃদ্ধ বনিতার কানের ভিতর দিয়ে মর্মে এত তীব্রভাবে প্রবেশ করে আকুল করে তোলেননি।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies