বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
অপরাধ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে নারী কবিরাজ কে কুপিয়ে হত্যা, আটক ১,আহত ৩

IMG 20210712 174513
শেয়ার করুন:

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকায় এক নারী কবিরাজকে দা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এসময় বাঁধা দিতে গিয়ে আহত হয়েছেন আরো তিনজন। সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের টাইম বাজারের পশ্চিমে দাস পাড়া এলাকার মোস্তাক আহমদের বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহত হয় মোস্তাক আহমদের স্ত্রী ফাতেমা বেগম (৪০)। গুরুতর আহত হয় ফাতেমার কন্যা জান্নাতুল ফেরদৌস (২২), তাদের বাড়ীতে থাকা আত্মীয় রাবেয়া বেগম (৪০) ও তার কন্যা মায়েশা বৃষ্টি (৯)। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের কে উদ্ধার কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুত্বর আহত ফাতেমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ফাতেমা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক এহছান কে (২৪) কে আটক করে বাঁশখালী থানা পুলিশ। সে শীলকূপ ৬ নং ওয়ার্ড মাইজ পাড়া এলাকার ইব্রাহীমের পুত্র। IMG 20210712 161035
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ফাতেমা বেগম কবিরাজ (হাজিরা) দেখার কাজ করে। সোমবার সকালে তার কাছে এহসান নারিকেল (ঢাব) পরার জন্য আসেন। সেখানে এহসান নিহত নারী কবিরাজ ফাতেমা কে বলেন, আমি এক মেয়েকে ভালবাসি । তাকে আমি পেতে চাই।
এই কথা শুনে নারী কবিরাজ ফাতেমা ডাব পরা দিতে অসম্মতি জানালে মুহূর্তেই ক্ষীপ্ত হয়ে তার বাড়ীতে রান্নার কাজে ব্যবহৃত দা দিয়ে ফাতেমাকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে। প্রথমে বাড়িতে, পরে বাড়ি থেকে বের করে রাস্তায় দা দিয়ে ঘাড়ে, পিঠে, মাথায় জখম করে। বাধা দিতে গিয়ে পরে বাড়িতে থাকা আরো তিনজনকে কুপিয়ে জখম করে সে।’

বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর, শীলকূপে নিহত হয়েছেন এক নারী। এ ঘটনার সাথে জড়িত এহছান নামে এক যুবককে আটক করা হয়েছে।

Powered by Done 5 Technologies