মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
কক্সবাজার অপরাধ

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত । অস্ত্র ও গুলি উদ্ধার

received 871163297091783
শেয়ার করুন:

 

আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কলিমুল্লাহ ডাকাত দলের প্রধান করিম ডাকাত (৩২) ওরফে কলিমুল্লাহ নিহত হয়েছে। র‍্যাব ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, একটি এলজি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। সোমবার (১৯ জুলাই) ভোররাতে উখিয়া কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিহত করিম উল্লাহ ডাকাত কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের মীর আহমেদের ছেলে।

র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১৯ জুলাই) ভোররাতে কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‍্যাব-১৫। এসময় র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ করিম উল্লাহ ডাকাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।সি-তাজ২৪.কমম/এস.টি

Powered by Done 5 Technologies