মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কক্সবাজারের টেকনাফে ইয়াবা,স্বর্ণ ও নগদ টাকাসহ আটক-২

প্রকাশ:
received 209746537774633

 

আব্দুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সদরের দক্ষিণ ডেইলপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা,স্বর্ণ ও টাকাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

রবিবার (২ আগস্ট) রাত ৩ টার দিকে
টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম টেকনাফের দক্ষিণ ডেইলপাড়ায় অভিযান চালিয়ে ওই এলাকার এলাকার কালু মিয়ার ছেলে মোঃ হোসেন ও তার স্ত্রী হামিদা খাতুনকে ৩২ হাজার পিস ইয়াবা, ১১ আনা স্বর্ণ, ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন সহ আটক করে।

এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)।।

Powered by Done 5 Technologies