মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

চট্টগ্রামে আরো ১২ জনের মৃত্যু শনাক্ত ৭৭২

প্রকাশ:
received 371658224324275

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন। আর একই সময়ে নতুন করে শনাক্ত ৭৭২ জন।
বুধবার (১১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৭২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৪৪৪ জন। বাকি ৩২৮ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪১৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জন, এন্টিজেন টেস্টে ৫০৬ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯২ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮ জন নগরের বাসিন্দা, বাকি ৪ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে।
যার মধ্যে মহানগরের ৬৩৯ জন আর বাকি ৪৫৫ জন বিভিন্ন উপজেলার।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies