সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
অপরাধ

বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ প্রকল্পের চীনা শ্রমিকের লাশ উদ্ধার

image 266978 1628772581 1
শেয়ার করুন:

মু.মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর গন্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত নিখোঁজ চীনা শ্রমিকের লাশ উদ্ধার করেছে চীনা কর্মকর্তা ও থানা পুলিশ দল। টানা ২২ ঘন্টা পর বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টায় বিদ্যুৎ প্রকল্প এলাকার সাগর পাড়ে একটি ফাইলিংয়ের বিশাল গর্ত থেকে নিখোঁজ জিই কিংওয়েন (ঢওঊ ছওঘএডঊঘ) এর লাশ খুঁজে পাওয়ার পর প্রকল্প এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

তিনি গত বুধবার (১১ আগষ্ট) সকাল সাড়ে ১০টা থেকে নিখোঁজ হয়েছিলেন। তিনি মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক। বয়স আনুমানিক ৩৩ বছর। তাঁর পাসপোর্ট নম্বর ঊঈ০৪১৫৬৩৩ । কয়লা বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়কারী সাবেক সহকারী পুলিশ সুপার মো. ফারুক বলেন, ‘ চীনা শ্রমিক জিই কিংওয়েন নিখোঁজ হবার পর থেকে চীনা কর্মকর্তারা তাঁর কর্ম এলাকায় সাগর পাড়ে বিভিন্ন ফাইলিংয়ের গর্তে খোঁজাখোঁজি করছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বিশাল ফাইলিংয়ের গর্তে তাঁর লাশ দেখে চীনা কর্মকর্তারা পুলিশকে জানায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফীউল কবির বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনাজনিত কারণে চীনা শ্রমিক মারা গেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ কী করা হবে তা সিদ্ধান্ত হবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies