সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
শিক্ষা জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলতে পারে, জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি

12 08
শেয়ার করুন:

গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে।এরপর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পর্যায়ক্রমে এই বন্ধের মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। যদিও এ বছর কয়েকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করেও করোনা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি।

সরকার থেকে বলা হচ্ছে, করোনা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।ইতোমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

এ অবস্থায়বুধবার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, এখনই অটোপাসের চিন্তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর বা ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies