সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
Uncategorized

সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি নুরুর

Nu3
শেয়ার করুন:

 

আগামী সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘গত ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সবকিছু খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বাদে। তাই আগামী সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। নইলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়া হবে। আর এ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অংশগ্রহণ করতে হবে।’

আজ শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে নুরুল হক নূর বলেন, ‘দেশে স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনা চলছে। ১৮ কোটির দেশে ১,৮০০ আইসিইউ নেই। সরকারের চরম অব্যবস্থাপনা ও ব্যর্থতা ঢাকতে নামে বেনামে অভিযান পরিচালনা করছে। এসব অভিযান পরিচালনা করে সরকার গণমাধ্যমকে ব্যস্ত রাখছে।’
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies