রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
Uncategorized

বোয়ালখালীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

000
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে নুর মোহাম্মদ (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় এ লাশ উদ্ধার করা হয় ।

নিহত নুর মোহাম্মদ বোয়ালখালী পৌরভার ২নং ওয়ার্ড উত্তর গোমদন্ডীর আব্বাস আলী চৌকিদারের বাড়ীর হামিদুল হকের পুত্র । সে উপজেলার হাজী নুরুল হক ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ।

নুর মোহাম্মদের বড়ভাই মীর হোসেন জানান, চাকরি থেকে আসার পর নুর মোহাম্মদকে না দেখে অনেক খোজাঁখুজি করি,পরে তার ঘরে গিয়ে দরজা বন্ধ এবং ভিতর থেকে আটকানো দেখতে পাই। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায়। দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই, উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নুর মোহাম্মদকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক ডা: সাবরিনা আকতার ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies