মু.মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধি: সারা দেশের মত চট্টগ্রাম বাঁশখালী পৌরসভায় পালিন হয়েছে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। ১৫ আগষ্ট জন্মদিন উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম তৈয়বের সভাপতিত্বে পৌর ছাত্রদলের পক্ষ থেকে পৌরসদরে মওলানা আবুল কালাম আজাদের মুনাজাত পরিচালনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল পালিত অনুষ্টিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদল নেতা আব্দুল গফুর, মাহমুদুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, আকরাম, ইশতিয়াক মাহমুদ,শওকত হোসাইন জাহেদুল ইসলাম, জুবায়ের আহমদ,মোহাম্মদ পারভেজ, রকিব প্রমুখ । বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম তৈয়ব সভাপতির বক্তব্যে বলেন, সারা দেশের মত চট্টগ্রাম বাঁশখালী পৌরসভা ছাত্রদলের কেন্দ্রীয় ভাবে যে কোন কর্মসূচী পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আছি থাকবো। আমাদের সাবেক সফল প্রধানমন্ত্রীর ৭৬ তম জম্মদিনে সেই সাথে জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করছি। চলমান বর্তমান রাজনৈতিক যে অস্তিরতায় আমরা আছি একদিন সফল ভাবে সব কিছুর সমাধান হবে ইনশাল্লাহ। সবাইকে নিজ নিজ স্থান থেকে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কস পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
সি-তাজ২৪.কম/এস.টি